সব জেলায় ডিজিটাল ল্যাব হবে : পলক

২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৭  
আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি, এরই অংশ হিসেবে সব জেলায় ডিজিটাল ল্যাব তৈরি করা হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৪ সেপ্টেম্বর) বরগুনায় শেখ কামাল আইটি সেন্টার নির্মাণের জন্য জমি দেখতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফো-সরকার প্রকল্পের তৃতীয় পর্যায় প্রকল্পের পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির প্রমুখ। শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য বরগুনার খেজুরতলা এলাকা এবং জেলখানা এলাকায় জমি দেখেন প্রতিমন্ত্রী পলক। পাশাপাশি বরগুনার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন তিনি। এরপর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু ডিজিটাল হাব’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।